রিকশা পেইন্ট আমাদের নিজস্ব এক লোকশিল্প। এর সাথে জড়িয়ে আছে আমাদের প্রাচীন সংস্কৃতি। রিকশার টিন, প্লাস্টিক বা হুডের ওপর এটি আর্ট করা হয়। উজ্জ্বল রঙের ব্যবহার এই শিল্পের প্রধান বৈশিষ্ট্য।
একসময় নতুন সিনেমার প্রচার হতো এই রিকশায়। এখন ফুল, পাখি, আর গ্রামবাংলা বেশি দেখা যায়। তবে এই লোকশিল্প এখন শুধু রিকশাতেই আটকে নেই। আধুনিক ব্র্যান্ডিং আর ফ্যাশনেও এর কদর অনেক বাড়ছে।
রিকশা পেইন্ট যেন রাস্তার এক জীবন্ত বায়োস্কোপ। যা আমাদের ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরে। সাধারণ শিল্পীদের হাতে তৈরি এটি এক অনবদ্য সৃষ্টি!