আর্থিক সীমাবদ্ধতা যেন কারো দৃষ্টির পথে বাধা না হয়— এই বিশ্বাস নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে প্রাইম ব্যাংক আই হসপিটাল। বিশ্বের শীর্ষস্থানীয় চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান আরবিন্দ আই কেয়ারের সাথে অংশীদারিত্বে এই হাসপাতাল সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে এবং স্বল্পমূল্যে উচ্চমানের চোখের চিকিৎসা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি কোণে পৌঁছে দেওয়া হচ্ছে আলোর আশ্বাস।
Prime Bank Eye Hospital was built on a single conviction — financial hardship should never stand between a person and their sight. In partnership with Aravind Eye Care, one of the world's leading eye care institutions, the hospital delivers high-quality, affordable, and free eye treatment to underserved communities across Bangladesh — bringing light to every corner of the country.
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, একটি জীবন্ত ঢাল
সুন্দরবন শুধু একটি বন নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি হিসেবে প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বন প্রতি বছর উপকূলীয় অঞ্চলকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ভয়াবহ আঘাত থেকে রক্ষা করে আসছে। গবেষণায় দেখা গেছে, সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রায় ৩০% পর্যন্ত কমিয়ে দিতে সক্ষম। ২০০৭ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের সময় সুন্দরবন একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে লক্ষাধিক মানুষের প্রাণ রক্ষা করেছিল। এই বনের ঘন শ্বাসমূল ও গাছপালা জলোচ্ছ্বাসের উচ্চতা প্রায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত হ্রাস করতে পারে। প্রতি বছর সুন্দরবন প্রায় ৪.২ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করে। প্রায় ৩.৫ মিলিয়ন মানুষ মৎস্যজীবী থেকে মধু সংগ্রহকারী পর্যন্ত এই বনের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। রয়েল বেঙ্গল টাইগার, ইরাবতী ডলফিন আর ৩০০-এরও বেশি প্রজাতির পাখির আবাস এই বন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনকে রক্ষা করা তাই শুধু একটি বনকে বাঁচানো নয় — এটি বাংলাদেশের লক্ষ লক্ষ উপকূলবাসীর জীবন ও ভবিষ্যৎকে টিকিয়ে রাখার লড়াই।
The world's largest mangrove forest — a living, breathing shield
The Sundarbans is not just a forest — it is Bangladesh's natural defence wall. Spanning nearly 10,000 km², this mangrove ecosystem reduces cyclone wind speed by up to 30% and can lower storm surge height by 50 cm, directly protecting coastal embankments and settlements. During Cyclone Sidr in 2007, it acted as a natural barrier saving countless lives. Every year, the forest absorbs approximately 4.2 million tonnes of CO₂, making it a frontline fighter against climate change. Around 3.5 million people — fishermen, honey collectors, woodcutters — depend on the Sundarbans for their livelihoods. Home to the Royal Bengal Tiger, Irrawaddy Dolphins, and over 300 bird species, it was recognised as a UNESCO World Heritage Site in 1997. Yet today, rising sea levels and climate change threaten to submerge up to 33% of the forest by 2050. Protecting the Sundarbans is not just saving a forest — it is a fight to preserve the lives and futures of millions of coastal Bangladeshis.